ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার মিলস লিমিটেড।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ লাখ ২৯ হাজার ৫৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের ১ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৯২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের ৪৭ লাখ ৯ হাজার ৯০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ফু-ওয়াং ফুড, রিপাবলিক ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, খান ব্রাদার্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।