1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

আইপিও’র অর্থ ব্যবহারে পরিবর্তন আনবে বিডি থাই ‍ফুড

  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২, ১১.০৭ এএম
  • ২৮০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (ইজিএম) অর্থ ব্যবহারে পরিবর্তন আনবে। একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ইজিএম আগামী ৯ মে বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগমী ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির প্রসপেক্টাসে ২ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা অনুমোদন করেছিল।

এই টাকার মধ্যে কোম্পানিটি ৮৪ লাখ ৫৭ হাজার ৪৯৮ টাকা ওয়ান রোটারি ওভেন অ্যান্ড প্যাকিং মেশিন সলুশনের জন্য ব্যয় করবে। কোম্পানিটি এই মেশিন চীনের সাংহাই মেঘাও ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি থেকে কিনবে।

এছাড়া কোম্পানিটি ১৮ কোটি ৫৭ হাজার ৬০০ টাকায় আরেকটি রোটারি ওভেন কিনবে। এই ওভেনটি চীনের সাংহাই ইয়াজিন মেশিনারি থেকে আমদানির পরিবর্তে ইন্ডিয়ার সি.এস অ্যারোথার্ম প্রাইভেট লিমিটেড থেকে আমদানি করবে।

কোম্পানিটি আরও জানায়, দুই সেট মোল্ড পার্টস ৫১ লাখ ৭৭ হাজার ২০০ টাকায় চীনের গুংওয়াজ হুওয়ান প্রেসিশিয়ান মেশিনারি কোম্পানি লিমিটেড থেকে কিনবে। অন্য আরেক মোল্ড সেট পার্টস ৮ লাখ ৬০ হাজার টাকায় চীনের তাইজো হংইয়ান সিকা মোল্ড কোম্পানি থেকে আমদানি করা হবে।

কোম্পানিটি  অবশিষ্ট ১ কোটি ২১ লাখ ২২ হাজার ৭০২ টাকা বিভিন্ন যন্ত্রপাতি যেমন-২৫০ কেভিএ ডিজেল জেনারেটর,৫০০ কেজি বয়লার কেনার কাজে ব্যয় করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com