1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

পরীমনি অভিনীত ওয়েব সিরিজ বন্ধে আইনি নোটিশ

  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫.০১ পিএম
  • ২৫৩ Time View

ঢালিউড চিত্রনায়িকা পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ দেয়া হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

রোববার (২৪ সেপ্টেম্বর) আইনজীবী জয়নাল সর্বমোট ৫ জনকে এ আইনি নোটিশ পাঠান। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে ইমেইলের পাশাপাশি ডাকযোগে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, পাফ ড্যাডি সিনেমার দৃশ্য অশ্লীল এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মতো। শুধু তাই নয়, এ ওয়েব ফিল্ম দেশীয় সংস্কৃতিবিরোধী যা তরুণ সমাজকে বিপথগামী করে তুলবে।

তাই বৃহৎ স্বার্থে আগামী তিন দিনের মধ্যে পাফ ড্যাডি ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদিন মাযহারী।

আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করারও তাগিদ অনুভব করেন তিনি। জয়নাল বলেন, অশ্লীল সিনেমা যেন সহজেই অন্তর্জালে প্রদর্শিত হতে না পারে তার জন্য কঠোর নীতিমালা খুব দ্রুত তৈরি করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com