1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশেষায়িত অঞ্চলের ৩৮ পণ্যে রপ্তানি প্রণোদনা

  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২০ পিএম
  • ২৮১ Time View

দেশের বিশেষায়িত অঞ্চলে (বেজা, বেপজা ও হাইটেক পার্ক) অবস্থিত প্রতিষ্ঠানের অনুকূলে ৩৮টি পণ্যের উপর রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত টাইপ-এ (শতভাগ বিদেশি মালিকানাধীন) ও টাইপ-বি (দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন) প্রতিষ্ঠানের রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার লক্ষ্যে এ সুবিধা চালু করা হয়েছে।

তবে, এখন থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য জাহাজিকরণের বিপরীতে রপ্তানির নগদ প্রণোদনা সুবিধা পেতে পোশাক ও বস্ত্র শিল্প সংশ্লিষ্ট বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সত্যায়ন সনদ লাগবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন এ নির্দেশনার আগ পর্যন্ত সনদ ইস্যু করতো সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংক। আগের রপ্তানি সহায়তা সংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয় নির্দেশনায়।

বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত সংশ্লিষ্ট রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের রপ্তানি ভর্তুকির আবেদন প্রত্যয়ন করবে। রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের অবর্তমানে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ব্যক্তিপর্যায়ের ফ্রিল্যান্সারদের রপ্তানি ভর্তুকি আবেদন সত্যায়ন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com