ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আজ প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৪৫ হাজার ১২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩২ কোটি ৩৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ২৮ লাখ টাকা। আর তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের লেনদেন হয়েছে ২৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- এশিয়া ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, সি পার্ল রিসোর্ট এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ।