1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১০.০১ পিএম
  • ৩২১ Time View


নিজস্ব প্রতিবেদকঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও হকার্স শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে আজ ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুপ আলী সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর চেয়ারম্যান আশরাফ হাওলাদার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সিনিয়র সহ—সভাপতি ফারুক আহাম্মদ জামালপুরী, সহ—সভাপতি ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ—সভাপতি মোঃ মাওলানা তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আলী হায়দার, অর্থ সম্পাদক খান মোঃ আইয়ুব আলী, সহ—সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজার সিন্ডিকেট দেশ ও জাতির শত্রু। এই অশুভ চক্রের কারণে দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ভ্রাম্যমান হকার্স সহ নিম্ন আয়ের মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। তাই অবিলম্বে ভ্রাম্যমান হকার্সদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করে রেশনিং কার্ড বিতরণ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়িওয়ালাদের অত্যাচারে ভাড়াটিয়ারা আজ অতিষ্ঠ। তাই সরকারি খাস জমিতে ফ্ল্যাট নির্মাণ করে ভ্রাম্যমান হকার্সদের নামে বরাদ্দ করতে হবে।

তারা বলেন, পরিবহন হকার্সদের স্থায়ী ভাবে ব্যবসা পরিচালনার স্বার্থে হকার্স মার্কেট নির্মাণ করে তাদের মাঝে দোকান বরাদ্দ প্রদান করতে হবে। তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে স্পেশাল সিট বরাদ্দ প্রদান করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com