বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১০ জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের প্রথম রমজান থেকে বদলাচ্ছে মেট্রোরেল চলাচলের সময় ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা রয়েল এনফিল্ড বাংলাদেশে এক বছর পূর্তি উদ্‌যাপন করলো নতুন Classic 350 ও Meteor 350-এর লাইন-আপ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৫ Time View

রেমিট্যান্স-রপ্তা‌নি আয়ে ডলারের দাম ফের বাড়ানো হয়েছে। এখন রপ্তানিকারকরা প্রতি ডলারের জন্য ১০৯ টাকা ৫০ পয়সা এবং প্রবাসী আ‌য়ের জন্য ১০৯ টাকা ৫০ পয়সা পা‌বেন। যা এতদিন যথাক্রমে ১০৮ টাকা ৫০ পয়সা ও ১০৯ টাকা ছিলো। এছাড়া আমদানিতে ডলারের দর হবে ১১০ টাকা। আগে যা ‌ছিল ১০৯ টাকা ৫০ পয়সা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ সিদ্ধান্ত আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

ব্যাংকাররা জানান, অনেক দিন ধ‌রে রপ্তানি ও রেমিট্যান্সের ডলার রেট এক করার চেষ্টা চল‌ছিল। এখন থে‌কে এটা কার্যকর হ‌বে। আগামীকাল থে‌কে প্রবাসী আয় ও রপ্তানি বিল নগদায়নে ডলার রে‌টে কো‌নো পার্থক্য থাক‌বে না। প্রতি ডলারের রেট হ‌বে ১০৯ টাকা ৫০ পয়সা। এতে করে রপ্তানিকারকরা আরও উৎসাহিত হবেন।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তঃব্যাংকে ডলার লেনদেন হচ্ছে ১০৯ টাকা ৫০ পয়সা।

বৃহস্পতিবার কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলারের দাম ছিল ১১৭ থেকে ১১৮ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS