1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Title :
মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সোহেল রানা হবিগঞ্জ ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা রক্তঋণের জনপদ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

পুঁজিবাজার বিনিয়োগের বিবরণীর ছক সংশোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৯.১৮ পিএম
  • ১৮০০ Time View

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোকে কিছু ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন পুঁজিবাজারে শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড এবং মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ ব্যাংকের পুঁজিবাজারের মোট বিনিয়োগ (Exposure to Capital Market) হিসেবে গণ্য হতো। কিন্তু এখন থেকে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরীয়াহ ভিত্তিক সুকুকে করা বিনিয়োগ এক্সপোজারের অন্তর্ভূক্ত করা হবে না।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠিয়েছে।

এতে বলা হয়, পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত আগের নির্দেশনায় সকল প্রকার শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য পণ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ এক্সপোজার লিমিটের মধ্যে ছিলো। তবে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ক ধারায় ২০২৩ সালের সংশোধনী অনুসারে, ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরীয়াহ ভিত্তিক সুকুক নির্ধারিত বিনিয়োগসীমার (এক্সপোজার লিমিট) অন্তর্ভুক্ত হবে না।

এতে আরও বলা হয়, এজন্য পুঁজিবাজার বিনিয়োগের বিবরণীর ছক সংশোধন করা হয়েছে। একক এবং একীভূত উভয় ভিত্তিতে সংশোধিত ছক অনুসর করে আগের মতো যথানিয়মে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিবরণী দাখিল করতে হবে।

আইন অনুসারে, একটি ব্যাংক তার রেগুলেটরি মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। ধরা যাক, এবিসি ব্যাংকের রেগুলেটরি মূলধন ১০০ কোটি টাকা। এ ক্ষেত্রে ব্যাংকটি সর্বোচ্চ ২৫ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে।

বন্ড, ডিবেঞ্চার ও সুকুক এক্সপোজারের বাইরে থাকায় শেয়ার ও মিউচুয়াল ফান্ডে ব্যাংকের সুযোগ বাড়বে। ধরা যাক, এবিসি ব্যাংকের ১৫ কোটি টাকা শেয়ারে, ৩ কোটি টাকা মিউচুয়াল ফান্ডে ২ কোটি টাকা ডিবেঞ্চারে, ৩ কোটি টাকা বন্ডে এবং ২ কোটি টাকা সুকুকে বিনিয়োগ করেছে। আগের নিয়ম অনুসারে পুরোটাই এক্সপোজারের অন্তর্ভূক্ত হতো। ফলে ব্যাংকটি শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার জন্য আর কোনো বিনিয়োগ করতে পারতো না। কিন্তু নতুন নির্দেশনার ফলে, ডিবেঞ্চার, বন্ড ও সুকুক এক্সপোজারের বাইরে থাকায় এসব খাতে করা ৫ কোটি টাকার বিনিয়োগ আর এক্সপোজারে আসবে না। তাতে ব্যাংকটি ওই ৫ কোটি টাকা শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com