1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরের তরুণীকে ঢাকায় নিয়ে ধর্ষণ

  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১০.৪০ পিএম
  • ৪০৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভান্ডারুয়া জামালপুর গ্রামের হতদ্ররিদ্র পরিবারের এক তরুনীকে ঢাকায় পোশাক কারখানায় লোভনীয় চাকরির প্রলোভন দিয়ে ঢাকার এক হোটেলে আটকে রেখে রাতে ধর্ষণ করেছে দুই যুবক। ধর্ষণের পর ওই তরুনীকে হোটেলে বিক্রি করার অভিযোগ করেছে ভুক্তভোগী ওই তরুনী।

সোমবার দুপুরে দুস্কৃতিকারীদের কবল থেকে ওই তরুনী অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরেছে। তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই তরুনীর অভিযোগ মাধবপুর উপজেলার ভান্ডারুয়া জামালপুর গ্রামের জাহেদ মিয়ার ছেলে নয়ন মিয়া (২৫) একই গ্রামের তরুনীকে ঢাকায় পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে গত ২৩ আগস্ট বাড়ি থেকে নিয়ে যায়। ওই দিন রাত ১০ টায় ঢাকার একটি হোটেলে ওই তরুণীকে নিয়ে রাত্রি যাপন করে। রাতের বেলা নয়ন ও হোটেলের এক ছেলেকে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সকালে তাকে ওই হোটেলে রেখে পালিয়ে যায়।

হোটেলের মধ্যে বাড়ি ফিরতে কান্নাকাটি শুরু করলে হোটেলের এক নারী তাকে জানায় নয়ন তাকে হোটেলে তাকে বিক্রি করে চলে গেছে। তাকে বাচঁতে হলে লুকিয়ে পালিয়ে যেতে হবে। পরে হোটেল থেকে পালিয়ে অনেক কষ্ট সহ্য করে বাড়িতে ফিরে আসে।

তরুনীর পিতা জানান, তার মেয়েকে নয়ন কৌশলে চাকরির কথা বলে বাড়ি থেকে নিয়ে তার সর্বনাশ করেছে। এখন এ বিষয়ে মামলা করতে গেলে তাদের ঢাকায় যেতে হবে। তিনি বলেন, যারা আমার মেয়ের এমন সর্বনাশ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অসুস্থ মেয়েকে সোমবার বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। এবং ঘটনার স্থল সম্ভবত ঢাকা যাত্রাবাড়ি এলাকা। তবে অপরাধের ঘটনাস্থল যেহেতু ঢাকায় তাই সংশ্লিষ্ট থানায় ভুক্তভোগীকে অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com