1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

৩১ আগস্টের মধ্যে দাবি না মানলে ৩ সেপ্টেম্বর থেকে দেশব্যাপি জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে

  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৯.৩৬ পিএম
  • ৩২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন ও ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের যৌথ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে ৩১ আগস্টের মধ্েয তিন দফা দাবি বাস্তবায়ন না হলেপ  ৩ সেপ্টেম্বর  থেকে দেশব্যাপি একযোগে সকল পেট্রোলপাম্পে জ্বালানী তেল উত্তোলন  ও পরিবহন থেকে বিরত থাকবে।

বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন  কেন্দ্রীয়  কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সভাপতিত্বে এ সভায় আন্দোলনের সার্বিক বিষয় ও যৌক্তিক  দাবিগুলো নিয়ে সরকারের সাথে কয়েক দফা বৈঠকের বিষয় তুলে ধরেন পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন।

তিনি বলেন বার বার অনুরোধ সত্ত্বেও সরকার তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে না নিয়ে কালক্ষেপণ করছেন। আমরা বিক্রয় কমিশন সহ অন্য দাবিগুলো  মেনে নেয়ার অনুরোধ করেছি। শেষ পর্যন্ত  সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আন্দোলন  কর্মসূচি  ঘোষণা করা ছাড়া আমাদের উপায় নেই।

দাবিগুলো হচ্ছে জ্বালানী তেল বিক্রয় কমিশন ৭.৫০% নির্ধারণ, পেট্রোলপাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট তা গেজেট আকারে প্রকাশ ও ট্যাংকলরী ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয় এবিষয়ে গেজেট প্রকাশ ও ২৫ বছরের উর্ধ্বে ট্যাংকলরীর ইকোনমিকলাইফের জন্য পৃথকভাবে গেজেট প্রকাশ।

এই সাধারণ সভায় সারাদেশ থেকে তিন শতাধিক পেট্রোলপাম্প মালিকরা উপস্থিত ছিলেন।

এসভায় আরো  বক্তব্য রাখেন ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন,সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগ আব্দুল জলিল,আব্দুল গোফ্ফার বিশ্বাস সভাপতি খুলনা বিভাগ।এছাড়াও বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, যে কোন মূল্যে ৩ সেপ্টেম্বর রোববার থেকে সারাদেশে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, সভাপতি মোঃ শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com