রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হরমুজ–ওমান উপসাগর পেরিয়ে জ্বালানিবাহী ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন কুমিল্লায় কাঁচাবাজার পরিদর্শনে কৃষিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন    পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

জাতীয় কবির সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ২৭ আগস্ট সকালে ঢাকাস্থ কবির সমাধিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর কবির সমাধি প্রাঙ্গণে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি এম এ জলিল, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আব্দুল হক চাষী, সংগঠনের সদস্য ফারুক আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের যথেষ্ট মিল রয়েছে। বঙ্গবন্ধু রাজনৈতিক কবি ছিলেন, তিনি রাজনীতির মাধ্যমে এবং কাজী নজরুল ইসলাম কবিতা, গান, প্রবন্ধের মাধ্যমে বাঙালির জীবন-সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণা হিসেবে কাজ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক ছিলেন। বঙ্গবন্ধু ও কবি কাজী নজরুল ইসলাম উভয়েই বাঙালি জাতির প্রেরণা ও শক্তির উৎস। বঙ্গবন্ধু ও কবি কাজী নজরুল ইসলাম শোষিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে আজীবন নিয়োজিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানবিক গুণাবলীতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ও জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, জঙ্গি-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে নজরুল চর্চা বাড়াতে হবে। তিনি পাঠ্যপুস্তকে নজরুল বিষয়ক লেখা আরো অধিক অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS