1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিৎপণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিভিল রাইটস্ সোসাইটি

  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৯.৪৮ পিএম
  • ২৩৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চাল, ডাল, তেল, পিয়াজ, চিনিসহ নিৎপণ্যেসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে নিত্যপণ্যসামগ্রীর মূল্য জনগণের ক্রয়ক্ষমতায় নিয়ে না আসলে ‘‘বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর অপসারণ’’ দাবি করেন।

২৬ আগষ্ট ২০২৩ শনিবার দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামেন এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ।

এম আবদুল্লাহ বলেন, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীকে অপসারণ, সিন্ডিকেট-মজুতদারদের বিচার করতে হবে।অবিলম্বে নিত্যপণ্যের সামগ্রী জনগণের ক্রয়ক্ষমতা নিয়ে না আসলে রাজনৈতিক দলগুলোর এক দফা আন্দোলনে পেশাজীবী সাংবাদিক মানবাধিারকর্মীসহ সকল দল মতের মানুষকে সাথে নিযে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম নিয়ে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। এ নিয়ে ক্রেতাসাধারণের ক্ষোভ ও অভিযোগ থাকলেও বাজারে স্থিতিশীলতা ফিরছে না। এ অবস্থায় ঊর্ধ্বমূল্যের বাজারে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন দেশের ৯০ ভাগ মানুষ।

বক্তারা বলেন, অবিলম্বে নিত্যপণ্যসামগ্রীর মূল্য জনগণের ক্রয়ক্ষমতায় নিয়ে না আসলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।  

বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজে’র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম এম জসীম উদ্দিন, ডিইউজে’র নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সফী, বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির সহ-সভাপতি শফিকুল ইসলাম, মহানগর ইউনিটের যুগ্মসম্পাদক লোকমান হোসেন ও মহানগর ইউনিটের মহিলা সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, এডভোকেট জাকির হোসেন, ডিইউজে’র সদস্য তালুকদার বেলাল, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এ আলমগীর, সাংবাদিক ও মানবাধিকারকর্মী নাদীম মাহমুদ, মুক্তির চেতনায় বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ, সংগঠনের সদস্য খোরশেদ আলম, বাদল চৌধুরী, রাসেল আহমেদ, শাবনাজ আক্তার সানু, বদরুল আলম চৌধুরী, মোঃ মতিউর রহমান সরদার, শারুক আহমেদ ফারুক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com