1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে গরু চুরি করার জন্যেই রাখাল বাবুলকে হত্যা গ্রেফতার ৬

  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৭.১২ পিএম
  • ৩২৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে গরু চুরি করার জন্যেই রাখাল বাবুল মিয়া (৪৮) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

গত শুক্রবার বিকেল ৪টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পুলিশ সুপার জানান, রাখাল বাবুল মিয়া হত্যাকান্ডের ঘটনায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। নিহত রাখাল বাবুল মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়ের আলী সরদারের পুত্র।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া তাদের গৃহপালিত ৭টি গরুকে বাড়ির পুর্বপার্শে রঘুনন্দন পাহাড়ে খাস খাওয়ানোর নিয়ে যায় পরবর্তীতে ওইদিন সন্ধ্যায়।

গরু বাড়ি ফিরলেও বাবুল মিয়া বাড়ি ফিরেনি পরে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খুজাখুজি করে আর তার সন্ধ্যান পায়নি এক পর্যায়ে ১৮ জুলাই জগদীশপুর বিটের রঘুনন্দন পাহাড়ে বদনারমোড়া নামক স্থানে জঙ্গলের মধ্যে বাবুল মিয়ার হাত পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় পুলিশ সুপার জানান, লাশ উদ্ধারের পর থেকেই বিষয়টির ক্লু উদঘাটনে মাঠে নামে পুলিশ এক পর্যায়ে চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা লাল মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়। পরে সে নিজে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে পুলিশ সাড়াষি অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত বশির মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল জাব্বার, জিলু মিয়া ও সবুজ মিয়াকে গ্রেফতার করা হয় তারা সকলেই চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত ৫ আসামিকে আদালতে প্রেরণ করা হয়। প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামছুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান, শায়েস্তাগঞ্জ থানার (ওসি) শেখ নাজমুল হক কামালসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com