1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নগদ সহায়তা পাবেন ৪৩ পণ্য রপ্তানিকারক

  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৪.৩০ পিএম
  • ৩৯৫ Time View

গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও ১ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন ৪৩টি পণ্য রপ্তানিকারকরা। রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ এ সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ৪৩টি পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পাবে। গতবারও এই ৪৩টি পণ্য সহায়তা পেয়েছিল।

পূর্ববর্তী বছরগুলোর মতো চলতি ২০২৩-২০২৪ অর্থবছরেও রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তার আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানো যাবে। তবে নিরীক্ষা কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিক ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে।

সর্বোচ্চ নগদ সহায়তা পাওয়া খাতগুলো হলো—আলু, শস্য বীজ, সবজি বীজ, আগর, আতর, পাটকাঠি থেকে তৈরি কার্বন ও জুট পার্টিকেল বোর্ড রপ্তানি। এসব খাতে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। সর্বনিম্ন ১ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে বস্ত্র খাতের বিশেষ রপ্তানির বিপরীতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com