1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

কবিতা চর্চার মাধ্যমে মানবিক গুনাবলী বিকশিত ও প্রসারিত হয়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১০.১০ পিএম
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, কবিতা চর্চার মাধ্যমে মানুষের মানবিক গুনাবলী বিকশিত ও প্রসারিত হয়। কবিতা শক্তি ও প্রেরণার উৎস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিতা ও কবিদের খুবই ভালবাসতেন, ফলে তিনি অসীম শক্তি ও মানবিক গুণাবলীর অধিকারী ছিলেন। মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে কবিতা বা সাহিত্য চর্চা বাড়াতে হবে। দেশীয় নান্দনিক সংস্কৃতির প্রসারে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে আয়োজিত ‘কবিতায় বঙ্গবন্ধু’ ও আলোচনা সভায় উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।

লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা কবি ইমরোজ সোহেল এর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি আরিফ মঈনুদ্দিন।

প্রধান আলোক হিসেবে বক্তব্য রাখেন কবি আসাদ কাজল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি কাপ্তান নূর, কবি শামীমা চৌধুরী, মু. নজরুল ইসলাম তামিজী, অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, কবি অশোক ধর, ফাতেমা হক, কবি মাতবর রফিক, কবি মিলি হক, কবি ফারুক প্রধান প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন কবি ইকবাল হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com