1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ২ ডাকাত আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৪.২৭ পিএম
  • ১৩৬৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি করে পালাবার সময় পুলিশের বিশেষ অভিযানে ধারালো অস্ত্রসহ নিজাম ও ওয়াসিম নামে দুই ডাকাত আটক বুধবার (২৩-আগস্ট) রাতে মাধবপুর বাজারের হার্ডওয়ারি ব্যবসায়ী সুভাষ ভৌমিকের মালিকানাধীন একটি পিকআপ গাড়ী মালামাল বিক্রি করে দোকানে ফিরছিল।

হোটেল হাইওয়ে ইন এর দক্ষিণে পৌঁছামাত্র দক্ষিণ বেজুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নাজিম(২২) ও একই গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম (১৯) সহ সঙ্গীয় ডাকাত দল  ধারালো অস্ত্র নিয়ে গাড়ীটি গতিরোধ করে।

এসময় চালক নয়ন দেবনাথের কাছ থেকে অস্ত্রের মুখে আড়াই লক্ষ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে এস আই মনিরুজ্জামান এসআই তরিকুল ইসলাম, এ এসআই জিয়া ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬-ঘণ্টার মধ্যে ২ ডাকাতকে অস্ত্রসহ আটক করে।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার হয়। এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান রাকিব জানান, এ ঘটনায় মাধবপুর থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয় আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com