সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২০ আগস্ট) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৫ লাখ ৫৪ হাজার ৭৮৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩৩ কোটি ১৬ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ২৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ টাকার।
জেমিনি সি ফুডের এদিন ১৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আজ ১২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রুপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনকৃত শেয়ারের মূল্য ছিল ১২ কোটি ৫৯ লাখ টাকা।
এছাড়াও সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৯৯ লাখ, লিগ্যাসি ফুটওয়্যারের ৭ কোটি ২৭ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ২৪ লাখ এবং আরডি ফুডের ৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।