সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম দিনে দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধিতে শীর্ষে সিটি ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ভৈরবে ​মা, বোন ও ছোট ভাইয়ের বিরুদ্ধে বাবার সম্পত্তি ও ব্যবসার টাকা আত্মসাতের অভিযোগ ​ আইএফআইসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

বাংলাদেশ—ভারত মৈত্রী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২২৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ—ভারত মৈত্রী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৯ আগস্ট ২০২৩, শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভা সমিতির সভাপতি সাবেক সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এম.পি, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত শ্রী প্রণয় ভার্মা।

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মোঃ মোজাফফর হোসেন পল্টু, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এম.পি, আরমা দত্ত এম.পি, বাসন্তী চাকমা এম.পি, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান প্রমুখ।

বাংলাদেশ—ভারত মৈত্রী সমিতির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ—ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, সভায় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ—ভারত মৈত্রী সমিতির কেন্দ্রীয় কার্য নিবাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দু’দেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে তা আগামী দিনগুলোতে আরো দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS