1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১১.২৪ এএম
  • ১৭৬ Time View

কলম্বিয়ার রাজধানী বোগোটাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্থানীয় দুপুরে সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। এতে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর আতঙ্কে কলম্বিয়ার রাজধানীর বাসিন্দারা বাড়িঘরের বাইরে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক১ ছিল বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা।

ভূমিকম্পের জেরে কলম্বিয়ার রাজধানীতে এক নারী নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বোগোটার মেয়র ক্লডিয়া লোপেজ বলেছেন, রাজধানীর দক্ষিণ-পূর্বে এই ট্র্যাজেডি আঘাত হানে এবং সেখানে ভূমিকম্পের সময় এক নারী জানালা থেকে নিচে পড়ে মারা যান।’

রাজধানী বোগোটার ব্যস্ত পার্ক ৯৩ জেলায় কাজ করেন ৪৩ বছর বয়সী অ্যাড্রিয়ান অ্যালারকন। তিনি বলেন, ‘এটি (ভূমিকম্প) শক্তিশালী ছিল এবং দীর্ঘ সময় ধরে চলেছিল। আমি আতঙ্কগ্রস্ত। জীবন এক সেকেন্ডে বদলে যায়। কিছুই করার থাকে না, জীবন বাঁচানোর জন্য শুধু দৌড়ানোই তখন কাজ।’

ভূমিকম্পের প্রাথমিক কম্পনের কয়েক মিনিট পর ৫ দশমিক ৯ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়। এর কিছুক্ষণ পর ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com