1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে মিডল্যান্ড ব্যাংক

  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ১০.২৩ এএম
  • ১৯৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কনসোর্টিয়ামে যোগ দেবে ব্যাংকটি। আরও ৯টি ব্যাংক নিয়ে এ কনসোর্টিয়াম গঠিত হবে। তাতে স্পন্সর বা উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে থাকবে মিডল্যান্ড ব্যাংক।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ডিজি১০ ব্যাংক পিএলসি (Digi10 Bank Plc)। এর স্পন্সর বা উদ্যোক্তাদের মধ্যে আরও রয়েছে- সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক),  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল),  ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক।

প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির পরিশোধিত মূলধন হতে পারে ১২৫ কোটি টাকা। এতে মিডল্যান্ড ব্যাংক ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দিতে পারে।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের কাছ থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক। এই আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যাচ্ছে। অনলাইনে আবেদন জমা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আলাদা একটা পাতা খুলেছে। সেখানে গিয়ে আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। আবেদন ফি বাবদ বাংলাদেশ ব্যাংককে অফেরতযোগ্য পাঁচ লাখ টাকা জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com