1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এখনও বাংলাদেশে গণতন্ত্রের লেশ আছে

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১১.০০ পিএম
  • ১৮৯ Time View


নিজস্ব প্রতিবেদকঃ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্ম বার্ষিকীতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সভাপতি ক্বারী মো: আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ—আল—হারুন (সোহেল) তাঁহার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা বাণীতে তাহারা বলেন, ১৯৮১ পরবর্তী দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া বিএনপি’র হাল ধরে রাজনীতিতে পদার্পণ না করলে দেশ আজ সাংবিধানিক ভাবেই দীর্ঘমেয়াদি স্বৈরশাসনে কবলিত হতো। দেশের অত্যন্ত সৎ ও জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ন্যাক্কার জনক হত্যাকান্ডের পিছনে ছিল দেশ বিরোধী এক গভীর ষড়যন্ত্র। স্বাধীনতার শুরুতে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে স্বাধীনতা অর্জন নিয়ে যেমন প্রস্ন থেকে যায় তেমনই বেগম জিয়া রাজনীতিতে না আসলে তখনকার সামরিক শাসন সংবিধান পরিবর্তনের মাধ্যমে দীর্ঘ মেয়াদী স্বৈরশাসনে রূপান্তরিত হত।

বাণীতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়ার পর একমাত্র বেগম খালেদা জিয়াই ক্ষমতার লোভ না করে দেশের মানুষের সাংবিধানিক সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। এরশাদ শাসন আমলে আওয়ামীলীগ যখন ক্ষমতার লোভে ১৯৮৬ সনে নির্বাচনে অংশ নেয়, তখন দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন বলেই ১৯৯১ সনে স্বাধীনতার পরের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগন ও আইনের শাসন এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে ছিল।

বর্তমান ফ্যাসিবাদী সরকার বেগম জিয়ার আপোষহীন নেতৃত্বে ভীত হয়ে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বন্ধী করে ২০১৮ সনে দিনের ভোট রাতে করেছিল, ২০২৪ সনের নির্বাচনে ও অনুরূপ পরিকল্পনা বাস্তবায়নে বেগম খালেদা জিয়াকে বন্ধী রেখেছে।

জন্মদিনের শুভেচ্ছা বাণীতে আরো বলা হয়, এনডিপি উন্নত চিকিৎসায় সরকারের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক্ষুনি মুক্তি এবং গণতন্ত্র পূণ:প্রতিষ্ঠায় সরকারকে পদত্যাগের দাবি জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com