1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় স্বাধীনতা পার্টির শ্রদ্ধা

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০.৫৮ পিএম
  • ১৬৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ই আগস্ট মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজুর নেতৃত্বে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধানমন্ডি—৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও চট্টগ্রাম, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরাসহ সারাদেশের জাতীয় স্বাধীনতা পার্টির বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশ। স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধু নেতৃত্ব না দিলে বাংলাদেশের জন্ম হতো না। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে যারা এখনো বিদেশে আরাম—আয়েশে দিন কাটাচ্ছে তাদের ফাঁসির কাষ্ঠে না ঝুলানো পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে না।

তিনি বলেন, ৭৫’র ১৫ই আগষ্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলংকজনক অধ্যায়। সেদিন ষড়যন্ত্রকারী শুধু বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করেনি, হত্যা করেছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে। তাদের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। স্বাধীনতার ৫০ বছরে এসে তাদের সেই ষড়যন্ত্র থেমে নেই। ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে হত্যা করেছিল সেই ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছেন। বঙ্গবন্ধুর খুনিরা যারা বিভিন্ন দেশে লুকিয়ে আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে পূর্ণ রায় বাস্তবায়ন করতে হবে।

মিজানুর রহমান মিজু বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি—বিদেশি যে চক্রান্ত শুরু হয়েছে যে চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেখ, নারায়ণ কুমার দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com