1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

ডিএসই’র জাতীয় শোক দিবস পালন

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০.৩৭ পিএম
  • ২৯৩ Time View

আগস্ট মাস শোকের মাস৷ শোকাবহ আগস্টের স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে৷ ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নচারী, বাঙালি জাতির প্রেরণার উত্স জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে দুপুর ১২ টায় ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, রুবাবা দৌলা, মোঃ শহীদুল ইসলাম, মোঃ শাকিল রিজভী, মোঃ শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

একই দিন আগারগাও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র উপস্থিতিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া করা হয়৷

এ সময় তার সাথে ছিলেন ডিএসই’র পরিচালক মোঃ শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com