1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

এআইবিএল জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ৩০৫ Time View

নিজস্ব প্রতিবেদক: দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

১৫ আগস্ট, মঙ্গলবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। কোরআন তেলাওয়াত মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এরপর গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বৃক্ষরোপণ করেন। এই কর্মসূচির আওতায় ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী ৮ হাজার গাছের চারা রোপণ করা হবে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, আবেদ আহাম্মদ খান, ফজলুর রহমান চৌধুরী ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com