1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited Price Sensitive Information of Central Pharmaceuticals Limited লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা

জাহিদ সিকদার ও পাপ্পু চোকদারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৫.০১ পিএম
  • ২২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ৬নং লতদি ইউনিয়ন পরিষদের সামনে খিদিরপুর গ্রামের সাধারণ জনগণ ও শোকার্ত পরিবারের পক্ষ থেকে খুনী জাহিদ সিকদার ও খুনী পাপ্পু চোকদার এর গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন থেকে জানানো হয়, গত ৫ আগস্ট ২০২৩ তারিখে লৌহজং উপজেলার রশকঠি নামক স্থানে অবৈধ বাল্ক হেডের ধাক্কায় লতদি ইউনিয়নের ৭জন শিশু ও ৩জন নারীসহ ১০জন মৃত্যুবরণ করেন। ঘাতক বাল্ক হেডের বালু ব্যবসায়ে জড়িত মামলার এজাহারভূক্ত আসামী সিরাজদিখান উপজেলার চিহ্নিত রাজাকার পরিবারের সন্তান চাঁদাবাজ, ধর্ষণকারী, মাদক সেবনকারী জাহিদ সিকদার ও জোয়ারী মাদক ব্যবসায়ী খুনী পাপ্পু চোকদার এর গ্রেফতার ও ফাঁসির দাবিতে এবং আরশাদ আকাশকে মানহানী করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচি থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান, শোকার্ত পরিবারের পক্ষে পুলিশ কর্মকর্তার মা ফুল বেগম, ভাই শাহাদাৎ হোসেন, বোন আলো, জাহাঙ্গীর, মোঃ সেলিম, মোঃ মুক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উক্ত দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নিহতদের আত্মীয় স্বজনের কান্নায় আকাশ-বাতাশ ভারী হয়ে ওঠে। তাদের অভিযোগ নদীতে বালু ভর্তি বাল্ক হেডার চলাচল নিষিদ্ধ থাকলেও এলাকার প্রভাবশালী ও রাজনীতিবিদদের হস্তক্ষেপে অবাধে নদীতে বালু নিয়ে চলাচল করছে। এর ফলে ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। এটা অত্যন্ত দুঃখজনক।

পুলিশ কর্মকর্তার মা ৭০ বছরের বৃদ্ধা ফুল বেগম বলেন, আমরা পরিবারের শিশু সন্তান, নাতী-নাতনিসহ ৭জনকে হারিয়েছি। এটা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। স্বজনদের শোক কাটিয়ে না উঠতেই আমার সন্তান পুলিশ কর্মকর্তা আরশাদ আকাশকে মোবাইলে হুমকি প্রদান ও বিভিন্ন রকম ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমার সন্তান নির্দোষ, আমি ন্যায় বিচার চাই।

বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com