1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ১২.৪৫ পিএম
  • ৩১৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ২০২৩ইং তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, বিনামূল্যেপরীক্ষা-নিরীক্ষাসমূহ, কিডনী প্রতিস্থাপন, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি, ইআরসিপি সেবা প্রদান, বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং, দোয়া মাহফিল ইত্যাদি কর্মসূচী পালন করা হবে।

এসকল কর্মসূচীতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি মহোদয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

কর্মসূচীর মধ্যে রয়েছেÑসকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৭টা ৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে যাত্রা। সকাল ৮টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় বহির্বিভাগসমূহে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন (চলবে দুপুর ১টা পর্যন্ত), বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসমূহ, সকাল ১০টায় সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনী প্রতিস্থাপন, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি কার্যক্রমের উদ্বোধন, ইআরসিপি চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন, বি-ব্লকের শহীদ ডা. মিল্টন হলে  বিনামূল্যে  সি ভাইরাসের ওষুধ বিতরণ, সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং, দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর কোরান খতম ও দোয়া মাহফিল ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com