1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

১২.২৫% নগদ লভ্যাংশ দেবে সিএপিএম ইউনিট ফান্ড

  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১০.৫৬ পিএম
  • ৯৮৫ Time View

দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএপিএম কোম্পানি লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) সিএপিএম ইউনিট ফান্ড এর ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ বছরের (২০২২-২৩) জন্য এই ফান্ডের বিনিয়োগকারীদেরকে ১২.২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদান করা হবে। অর্থাৎ ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে ইউনিটধারীরা ১২ টাকা ২৫ পয়সা লভ্যাংশ পাবেন।

রোববার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের (২০২২-২৩) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আলোচিত লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিএপিএম কোম্পানি লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে যে সকল বিনিয়োগকারীর উক্ত ফান্ডে বিনিয়োগ ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।

সূত্র অনুসারে, আলোচিত সময়ে ফান্ডটির নিট মুনাফা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৮৩ হাজার টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৭ টাকা ৪৮ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে ক্রয়মূল্য আলোচিত ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১১৭ টাকা ৯ পয়সা। আর বাজার মূল্যে এর ইউনিট প্রতি এনএভি ছিল ১২২ টাকা ৮০ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com