ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৩ আগস্ট) ডিএসই ফু-ওয়াং ফুডের ৭০ লাখ ৫৮ হাজার ১৬৩টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২১ কোটি ৮ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাক রুপালী লাইফ ইন্স্যুরেন্সের আজ ১৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- আরডি ফুড, জেমিনি সি ফুড, এমারেল্ড অয়েল, সি পার্ল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সোনালী আঁশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।