1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ

  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ১১.৩৮ এএম
  • ২৩৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দেশটিতে সফর করেন। সেই সফরের বিস্তারিত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. আব্দুর রাজ্জাক বলেন, এই মুহূর্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক উঁচুতে অবস্থান করছে। সর্বশেষ সফরে সম্পর্ক আরও মজবুত হয়েছে। এজন্য আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জামান এবং অ্যারোমা দত্ত এমপি।জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com