1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

আর্জেন্টিনাকে ১০-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ১১.১৬ এএম
  • ২৫৭ Time View

সকল প্রতিযোগিতাতেই ব্রাজিল-আর্জেন্টিনার মহারন দেখার অপেক্ষায় থাকে ফুটবল প্রেমিরা। এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখা গেল চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে। বৃহস্পতিবার (১০ আগস্ট) টুর্নামেন্টটির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ১০-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।

অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। যেখানে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দেয় সেলেসাওরা। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির পর্দা নামবে ১৩ আগস্ট ফাইনাল দিয়ে। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে এবং কলম্বিয়া। সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি আর অপর সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও প্যারাগুয়ে। শনিবার (১২ আগস্ট) ভোরে দ্বিতীয় সেমিতে মুখোমুখি ব্রাজিল ও চিলি। তার আগে প্রথম সেমিতে লড়বে প্যারাগুয়ে- কলম্বিয়া।

১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়। তবে আর্জেন্টিনার চার ম্যাচে জয় কেবল একটিতে।  যার ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com