1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট

  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৫.০৭ পিএম
  • ২১৪ Time View

দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের যেকোনো দিন ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ইসি আনিছুর বলেন, আমরা নির্বাচন ব্যবস্থা সহজ করার জন্য একটি অ্যাপ তৈরি করছি। এটি সংসদ নির্বাচনে আগেই চালু করতে চাই। আশা করি এটি আগামী নভেম্বরের মধ্যে চালু করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি।

আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই সময় ধরে যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে। আইন সংশোধনের জন্য পর্যাপ্ত সময় না থাকার কারণে আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফ লাইনে- দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।

সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোকে আর ডাকা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না, আমরা আর ডাকবো না। আমরা ডেকেছিলাম তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের হাতেই থাকুক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com