1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

প্রাইম ব্যাংক ফার্স্ট ফান্ডের লভ্যাংশ কমেছে

  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১২.৫৭ পিএম
  • ২৯০ Time View

সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৩) জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির ট্রাস্টি সদস্যদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। যেখানে গত বছর বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। অর্থাৎ গত বছরের তুলনায় এবার কোম্পানিটির লভ্যাংশ ২ শতাংশ কমেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৪২ পয়সা, যা আগের বছর ৫০ পয়সা ছিল। অর্থাৎ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আয় কমেছে ৮ পয়সা। এছাড়া ইউনিট প্রতি সম্পদের মূল্য (NAV) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ১০ টাকা ৪৪ পয়সা ছিলো। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ক্যাশ ফ্লোও কমেছে। গত অর্থবছরের ১ টাকা ১৪ পয়সা অর্থপ্রবাহের বিপরীতে এবার তা ৪৯ পয়সায় নেমেছে।

আগামী ২৪ আগস্ট কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com