1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডিএসই’র আলোচনা সভা

  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১২.৫৩ পিএম
  • ২৮৯ Time View

আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস৷ শোকাবহ আগস্ট মাস স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে৷ এরই অংশ হিসেবে আগামী সোমবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগহণে ডিএসই’র মাল্টিপারপাস হল, ডিএসই টাওয়ার (লেভেল-১২) এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রূপকার, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য এক আলোচনা সভা ও দোয়া’র আয়োজন করেছে।

এতে সভাপতিত্ব করবেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

উল্লেখ্য যে, শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন থেকেই ডিএসই মাসব্যাপী জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখাসহ সকল কর্মকর্তা কর্মচারীগণ কালো ব্যাচ ধারণ করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক ব্যানার ফেষ্টুন এবং ওয়েব ব্যানার দেয়া হয়৷

এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র নেতৃত্বে ডিএসই’র পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জাতীয় শোক দিবস ১৫ আগস্টে ধানমন্ডির ৩২ নাম্বার এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এতিমখানায় দুঃস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী সমাপ্ত করবেন৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com