1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

জুলাই মাসে বিও হিসাব কমেছে

  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১০.৪১ এএম
  • ২৯২ Time View

সদ্য সমাপ্ত জুলাই মাসেও পুঁজিবাজারে বিনিয়োগকারী কমেছে। জুলাই মাসে পুঁজিবাজারে ১ লাখের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাই মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ২৬ হাজার ৬৭৩টি। আর জুন মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৪৩ হাজার ৯২৯টিতে দাঁড়ায়। অর্থাৎ জুলাই মাসে ১ লাখ ১৭ হাজার ২৫৬টি বিও হিসাব কমেছে।

জুলাই মাসে পুরুষদের বিও ৮৭ হাজার ২৫টি কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৪ হাজার ৩৭২টিতে। জুন মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩  লাখ ৯১ হাজার ৩৯৭টিতে।

আর জুলাই মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৩০ হাজার ২৩১টি কমে চার লাখ ২২ হাজার ৩০১টিতে দাঁড়িয়েছে। জুন মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৫২ হাজার ৫৩২টিতে।

জুলাই মাসে কোম্পানি বিও হিসাব কমেছে ৪৯৩টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৩৫২টিতে। আর জুন মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪৫টিতে।

জুলাই মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব কমেছে। এর মাধ্যমে জুলাই মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৭১ হাজার ১৯৯টিতে। যা জুন মাসের শেষ দিন ছিল ১৭ লাখ ৮২ হাজার ৮৮২টিতে।

জুলাই মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫  হাজার ৪৭৪টিতে। জুন মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল  ৬২ হাজার ৭৭৩টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com