1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নির্বাচনী অপপ্রচার বন্ধে ইসিকে সহায়তা করবে ফেসবুক

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৬.৩১ পিএম
  • ৩৩৮ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী অপপ্রচার বন্ধে ইসিকে সহায়তা করবে ফেসবুক। এক্ষেত্রে সংশ্লিষ্ট ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িক এবং মিথ্যা কনটেন্ট মুছে দেওয়া হবে। এমনকি ব্লকও করবে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠার মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন আয়োজনকারী সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আজকে আমরা ফেসবুকের একটি টিমের সঙ্গে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোক আছে, তাদের নিয়ে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল বিষয় ছিল।

মূলত ব্যাপারটা ছিল ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়, সেগুলো তারা ডিলিট করবে, রিমুভ করে ব্লক করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু মাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কনটেন্টের বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে। তফসিল ঘোষণা পর এই কার্যক্রম শুরু হবে।

অশোক কুমার দেবনাথ বলেন, এটি ছিল প্রাথমিক আলোচনা। পরে নির্বাচন কমিশনের একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তারাও ফোকাল পয়েন্ট ঠিক করবেন। আমাদের মাঝে এভাবে যোগাযোগ হবে।

কোন প্রক্রিয়ায় অপপ্রচারের বিষয়টি চিহ্নিত করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে যেটি নেগেটিভ প্রতীয়মান হবে আমরা তাদের জানাবো, তারা রিমুভ করে দেবেন।

তিনি বলেন, আমরা না; ফেসবুক কর্তৃপক্ষই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই আমাদের কাছে সময় চেয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজকে মিটিং হলো। সামনে আরো আলোচনা হবে।

ফেসবুক এই কাজটি অর্থের বিনিময়ের করবে নাকি অর্থ ছাড়া এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, আরো বৈঠক করে সমস্ত বিষয় চূড়ান্ত হবে।

নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির টেকনিক্যাল টিমের সঙ্গে বৈঠকে মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ার, হেড অব এপিএসি গ্লোবাল রেসপন্স এইডান হয়ো ও রেগুলেটরি বিশেষজ্ঞ ইউজিন পো অংশ নেন। তারা মেটার সিঙ্গাপুর অফিস থেকে এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com