1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

নূরের উপর ছাত্রলীগের বর্বর হামলার ঘটনায় সিপিবি(এম)’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৪.২৮ পিএম
  • ৩১৩ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, আজ ৩ আগস্ট টিএসসিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের উপর ছাত্রলীগের বর্বর হামলা ও গণঅধিকার পরিষদের ২০ জন নেতাকর্মীকে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবতিতে নেতৃদ্বয় বলেন, ছাত্র অধিকার পরিষদের এক কর্মসূচিতে যোগ দিতে নূর টিএসসিতে গেলে সেখানে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপর দফায় দফায় হামলা চালায়। এতে নূরসহ প্রায় ২০ জন নেতা—কর্মী আহত হয়েছেন। রক্তাক্ত নূর দৌড়ে পালাতে গেলে তাকে আবার ধরে পুনরায় মারধর করা হয়। এই ঘটনা সরকারের নগ্ন ফ্যাসিস্ট বাকশালি দুঃশাসনের বহিঃপ্রকাশ। এটা স্পষ্ট হয়ে গেছে যে, সরকার ক্ষমতায় টিকে থাকতে চূড়ান্ত দমন—পীড়নের পথই বেছে নিয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলের উপর সরকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের ছাত্র—যুব পাণ্ডাদের লেলিয়ে দিয়ে নিজেদের মসনদে টিকে থাকতে চাচ্ছে সরকার। নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই দমনপীড়ন করে ক্ষমতায় টিকে থাকা যায় না, বরং দমনের এই পথ জনতার ঐক্যকে দৃঢ় করে, লড়াইকে শানিত করে। ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করে।

নেতৃদ্বয় হামলার সাথে জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানান এবং ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ ও রাজপথের আন্দোলনে শরিক  হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com