পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিমা খাতের কোম্পানি নর্দান ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোর্তজা সিদ্দিক চৌধুরী। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোর্তজা সিদ্দিক চৌধুরী কোম্পানিটির সাবেক চেয়ারম্যান আইয়ুব আলীর পদে স্থলাভিষিক্ত হবেন।
প্রসঙ্গত, নর্দান ইসলামি ইন্স্যুরেন্সের ডিএসইতে গতকাল সমাপনী শেয়ার দর ছিলো ৪৫ টাকা ৭০ পয়সা।