1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

মওলানা ভাসানী ছিলেন গরীবের কণ্ঠস্বর গণতন্ত্রের শিক্ষক: স্বপন সাহা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৭.৫৫ পিএম
  • ৩০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল আওয়ামী পার্টির ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা বলেছেন, মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন গণতন্ত্রের দিশারী। তিনি ছিলেন গরীব-দুঃখীর কণ্ঠস্বর। ন্যাশনাল আওয়ামী পার্টির ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সভায় প্রধান বক্তা ছিলেন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ-এর বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের সভাপতি কামাল ভূইয়া।

প্রধান বক্তা এস এম আশিক বিল্লাহ বলেন, মজলুম জননেতা আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন। বিশেষ অতিথির বক্তব্যে মো. আমজাদ হোসেন বলেন, মওলানা ভাসানীর  পারিবারিক নাম আব্দুল হামিদ। ব্রিটিশ আমলে আসামের ভাসান চরের আন্দোলনে বাঙালি কৃষকদের জমির অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব  দেন। তিনি ভাসন চরকে আসামের ভূস্বামীদের কবল থেকে উদ্ধার করেন। সেখানে কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হয়। এরপর বহ্মপুত্র উপত্যকায় ভাসান চরের বাঙালি জনগণ তাকে ভাসানী উপাধিতে ভূষিত করে। এম এ জলিল বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী গণমানুষের কাছে শ্রদ্ধেয়। মানুষ আজও তার গণমুখী রাজনীতির কারণে তাকে ভালোবাসে। তার মত নেতা চায়।

প্রধান অতিথির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন গণতন্ত্রের শিক্ষক। সভাপতির বক্তব্যে কামাল ভূইয়া বলেন, ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে তৎকালীন ১০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। তখন মওলানা ভাসানী ঢাকার পল্টন ময়দানে পাকিস্তানি শাসকদেরকে ওয়ালাইকুম আসসালাম জানিয়ে স্বাধীনতার কথা বলেন। আজকের প্রজন্মকে তাঁর সংগ্রামী জীবনের ইতিহাস ও আদর্শকে ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, ১৯৫৭ সালের ২৬ জুলাই ঢাকার রূপমহল সিনেডমা হলে মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com