1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে জনতা ইন্স্যুরেন্স

  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১১.১১ এএম
  • ২৫৫ Time View

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৪.১৫ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪১ দশমিক ০৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার টাকা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩০.১০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ১৭ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি  ৮৩ লাখ ৪৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- আজিজ পাইপস, খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার ও দেশবন্ধু পলিমার লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com