1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন

মেয়াদ উত্তীর্ণের পূর্বেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান করার দাবি

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১০.১৬ পিএম
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আজ ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকার সময় বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন কালভার্ট রোডে শুরু হয়ে দৈনিক বাংলা – ফকিরাপুল মোড় – কাকরাইল নাইটিঙ্গেল পর্যন্ত “পদযাত্রা কর্মসূচি” পালন করে।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে পদযাত্রা পূর্ব সভায় বক্তব্য রাখেন এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সুমন, বাংলাদেশ মুসলিম সমাজের সভাপতি মাসুদ হোসেন।

বক্তব্যে এন ডি পি সভাপতি কে এম আবু তাহের বলেন যে, এই সরকার একটি দেউলিয়া সরকার। এই সরকার লুটপাট, গুম হত্যা করেছে। মানুষের মানবিকতা ধ্বংস করেছে। তাই তাদের জনপ্রিয়তা এখন ৮% এর নিচে। ২০১৪ ও ২০১৮ সনের নির্বাচনের পর ২০২৪ সনের নির্বাচনেও তারা নীলনক্সা করছে যা গতকাল ঢাকা -১৭ আসনের উপ – নির্বাচনে প্রতিফলিত হয়েছে। তারা একটি নির্দলীয় প্রার্থীর নিকট ধরাশায়ী হয়ে যাওয়ার ভয়ে তাকে ভোট কেন্দ্রের ভিতর ও বাহিরে নির্যাতন করেছে। তিনি বলেন, এই সরকারকে পদচ্যুত করা ছাড়া কোনো বিকল্প নাই কারন ২০১৮ সনে মিথ্যা মামলার ফরমায়েশি রায়ে বেগম জিয়াকে জেলখানায় পাঠানো হয়েছে আর  এক ষড়যন্ত্রের মামলায় তারেক জিয়াকে দেশে এসে জনগণের কথা বলতে দেয়া হচ্ছে না। এবার তারা বিরোধীদল সমূহের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের পরিকল্পনা করছে। 

এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, চারিদিকে এখন ষড়যন্ত্র চলছে। মানুষের ভোটাধিকার হরণ করে শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে পুনরায় আওয়ামীলীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা করছে। তিনি বলেন সিন্ডিকেট ব্যবসায়ীরা একজোট হয়েছে, তারা লুটপাট আর বিদেশে অর্থ পাচারের রাজত্ব কায়েম করতে আবার শেখ হাসিনার সরকার চায়। তিনি সরকারকে হুশিয়ার করে বলেন যে, আগামী জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে আপনার আপনাদের মেয়াদপূর্ণ করুন কিন্তু আপনাদের অধীন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবেন না তাহলে মেয়াদের আগেই আপনাদের পতন হবে।

অতএব, উল্লেখিত “পদযাত্রা কর্মসূচি”র প্রেস বিজ্ঞপ্তিটি আপনার জনপ্রিয় মিডিয়ায় প্রচার করিলে কৃতজ্ঞ থাকবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com