1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৪.৫৪ পিএম
  • ৩৩৩ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৭১টি প্রতিষ্ঠানের সর্বমোট এক হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড কোম্পানি লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৮ জুলাই) কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৪৪০টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৬৭ কোটি ৩১ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান আরডি ফুডের এদিন ৫৬ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৩৩ কোটি ০৫ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, লুব-রেফ বাংলাদেশ, এমারেল্ড অয়েল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং বীচ হ্যাচারি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com