1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড মৃত্যু, হাসপাতালে ১৫৮৯

  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১০.৪৯ পিএম
  • ২৮২ Time View

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন।

সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৪৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকায় বর্তমানে ৩ হাজার ৩৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২২ হাজার ৪৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯১২ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার (১৫ জুলাই) ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com