1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :

আজও লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৬.৩৮ পিএম
  • ৩১৯ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৬৯টি প্রতিষ্ঠানের সর্বমোট ৯৩২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড কোম্পানি লিমিটেডের। আগের কর্মদিবসেও লেনদেনের শীর্ষে ছিলো কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,সোমবার (১৭ জুলাই)কোম্পানিটির ১ কোটি ৯৮ লাখ ১৪ হাজার ১৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৮১ কোটি ৬৯ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের এদিন ৬৪ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ২৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরডি ফুড।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ওরিয়ন ইনফিউশন, লুব-রেফ বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এসোসিয়েটেড অক্সিজেন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লাফার্জহোলসিম এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com