1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

জেএসডি’র যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৮.৩০ পিএম
  • ২২৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন দলের এক যৌথ প্রতিনিধি সভায় বলেন, বর্তমান সরকার নির্বাচনের নামে জনগণের সাথে বারবার প্রতারণা ও তামাশা করেছে। একই ধরণের প্রতারণার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে। ভোটারবিহীন প্রতারণামুলক নির্বাচনের মাধ্যমে দেশে স্বৈরাচারী শাসন কায়েম করে দেশকে একটি অগণতান্ত্রিক ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এই দুরবস্থা থেকে উত্তরনের জন্য আগামী দিনগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার, আইন ও সাংবিধানিক কাঠামো পরিবর্তনের  সংগ্রামে জেএসডি’র নেতাকর্মীরা মাঠে থাকবে।

আজ ১৬ জুলাই ২০২৩, রবিবার বিকেল ৫ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি এ্যাড. কে এম জাবির, এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, জাতীয় নারী জোট সভাপতি এ্যাড. সৈয়দা ফাতেমা হেনা, সহ-সভাপতি অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, শ্রমিক জোট সভাপতি মোশারফ হোসেন, জাতীয় যুব পরিষদ সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, জেএসডি সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিম, জাতীয় যুব পরিষদ সহ-সভাপতি মাহফুজুল আলম জাহিদ, জেএসডি নেতা মোহাম্মদ মোস্তাক, এম এ আউয়াল, ইলোরা সোমা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com