1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার

সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে

  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৪.২৫ পিএম
  • ২৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক খাদ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাহ আল্লাহ। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারো নেই। তিনি প্রয়াত এডভোকেট সাহারা খাতুন এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শিক রাজনীতি করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

১৫ জুলাই, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এডভোকেট সাহারা খাতুন এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, আওয়ামী লীগ নির্যাতন-নীপিড়নের রাজনীতিতে বিশ্বাস করে না। শেখ হাসিনার এই ১৪ বছরের শাসনামলে মানুষ সুশাসন ভোগ করেছে। বিএনপি-জামাত বিডিয়ার বিদ্রোহে ষড়যন্ত্র করে দেশকে অকার্যকর করতে চেয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে প্রয়াত নেতা এডভোকেট সাহারা খাতুন সে ষড়যন্ত্রকে সাহসীকতার সাথে প্রতিহত করেছে। বর্তমান সময়ে আমরা প্রয়াত নেতার আদর্শকে অনুস্মরণ করে এগিয়ে যাবো।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয় এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মিসেস উর্মি জামান, মোঃ খাজা হোসেন, খন্দকার আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাতুব্বর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com