1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

নতুন সার্কিট ব্রেকারে ঘুরে দাঁড়াল বাজার

  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২, ৪.৩৮ পিএম
  • ৪০৬ Time View

অবশেষে পুঁজিবাজারে বড় দরপতন থেমেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দরপতনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। এর ফলে আজ বুধবার পুঁজিবাজারে মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৫ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে।

প্রসঙ্গত, পুঁজিবাজারে লাগামহীন দরপতন ঠেকাতে গতকাল বিএসইসি দরপতনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়। নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ পর্যন্ত। আর শেয়ার দর সর্বোচ্চ বাড়তে  পারবে ১০ শতাংশ।

বুধবার ডিএসইতে ৭৭৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬ কোটি ৯২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৪৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৪১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬৫টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৪ কোটি ৪৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com