1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বোনাস লভ্যাংশের অনুমোদন পায়নি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৪.৩০ পিএম
  • ৩৪৭ Time View

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পায়নি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করা হয়। তবে নিয়ন্ত্রক সংস্থা থেকে বোনাস লভ্যাংশের জন্য এখনো কোনো অনুমোদন পায়নি কোম্পানিটি।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর। সেদিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।

কোম্পানির দেওয়া তথ্য মতে, বিদায়ী বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ ২০২২ সালে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৮ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৩৬৮ টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৪ কোটি টাকা মুনাফা দেওয়া হবে। বাকি টাকার রিটার্ন আর্নিংয়ে যোগ করা হবে।

৩১ ডিসেম্বর ২০২২ বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা। এর আগের বছর ছিল ১৩ টাকা ৩৭ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com