সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৭২ টি প্রতিষ্ঠানের সর্বমোট ৮৯০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৫ জুলাই) কোম্পানিটির ৫৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ড্রাগন সোয়েটারের এদিন ২৯ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
আর ২৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- ম্যাকসন্স স্পিনিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, অলিম্পিক এক্সেসরিজ, ডেল্টা লাইফ, জেএমআই হাসপাতাল এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।