1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Title :

টানা পাঁচদিন ছুটির পর কমেছে লেনদেন

  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৪.৪৮ পিএম
  • ৩২৮ Time View

টানা পাঁচদিন ঈদুল আযহার ছুটির পর আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সংশোধন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচক কমেছে। একই সঙ্গে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২ জুলাই) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ০ দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ০ দশমিক ৭০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০ দশমিক ৮৮ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার।

রবিবার ডিএসইতে মোট ৩৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, দর কমেছে ১১৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com