1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

হজের ১ম ফিরতি ফ্লাইট সোমবার

  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩, ১০.৩২ পিএম
  • ২৭৫ Time View

শুক্রবার হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সোমবার (৩ জুলাই) থেকে শুরু হচ্ছে বিমানের ফিরতি হজ ফ্লাইট। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত হজযাত্রীদের নিরাপদে পুণ্যভূমিতে পৌঁছে দেওয়ার পবিত্র দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে।

এ বছর বিমানের প্রি-হজের শেষ ফ্লাইট বিজি৩৩৫ গত ২২ জুন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ২৬২ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার মাধ্যমে বিমানের প্রি-হজ কার্যক্রম শেষ হয়েছে। আগামী ৩ জুলাই ভোর ৬টা ৫ মিনিটে প্রথম ফিরতি হজ ফ্লাইট সম্মানিত হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে।

এদিকে হাজিদের সৌদিতে জমজমের পানি না কেনার জন্য অনুরোধ জানিয়েছে হাজিদের বহনকারী তিনটি এয়ারলাইন্স। ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com